ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজয়ী ১০৭ মুসলিম প্রার্থী
অবাককরা ব্যাপার হচ্ছে- আসাম বিধানসভায় কংগ্রেসের মোট ১৯ জন প্রার্থী বিজয়ী হয়েছেন, যার ১৮ জনই মুসলিম। ভারতের পাঁচ রাজ্য- পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম ও পদুচেরির বিধানসভা নির্বাচনের ফলাফল অনেককিছুই ওলটপালট করে দিয়েছে। একদিকে পশ্চিমঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), অপরদিকে পর্দার অভিনেতা থেকে রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হওয়া থালাপতি বিজয়ের তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) তামিলনাড়ুর সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।
৫ রাজ্যের বিধানসভা নির্বাচন: মুসলিম প্রতিনিধিদের সংক্ষিপ্ত পরিসংখ্যান
সাম্প্রতিক ৫ রাজ্যের নির্বাচনে মোট ১০৭ জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। রাজ্যভিত্তিক মূল তথ্যগুলো নিচে দেওয়া হলো:
১. পশ্চিমবঙ্গ (সর্বোচ্চ বিজয়ী)
বিজয়ী: ৪০ জন (গতবার ৪৪ জন)।
দলভিত্তিক: তৃণমূল কংগ্রেস (৩৪ জন), কংগ্রেস (২ জন), এজেইউপি (২ জন), সিপিআই-এম (১ জন) ও আইএইচএফ (১ জন)।
২. কেরালা (দ্বিতীয় সর্বোচ্চ)
বিজয়ী: ৩৫ জন (গতবার ৩২ জন)।
দলভিত্তিক: ইউডিএফ জোটের ৩০ জন (আইইউএমএল ২২ ও কংগ্রেস ৮), বাম জোটের ৫ জন।
৩. আসাম (আকর্ষণীয় ফলাফল)
বিজয়ী: ২২ জন (গতবার ৩১ জন)।
চমক: কংগ্রেসের মোট ১৯ জন বিজয়ীর মধ্যে ১৮ জনই মুসলিম। বাকি ৪ জন এআইইউডিএফ, তৃণমূল ও রাইজর দলের।
৪. তামিলনাড়ু (কম প্রতিনিধিত্ব)
বিজয়ী: ৯ জন।
দলভিত্তিক: অভিনেতা বিজয়ের দল টিভিকে (৩ জন), টিএমকে (৩ জন), আইইউএমএল (২ জন) ও কংগ্রেস (১ জন)।
৫. পদুচেরি (সর্বনিম্ন)
বিজয়ী: ১ জন (একমাত্র বিজয়ী ডিএমকে-র এএমএইচ নাজিম)।
মূল পয়েন্ট: ৫ রাজ্যের কোথাও বিজেপি কোনো মুসলিম প্রার্থী দেয়নি।
কেরালা ও আসামে মুসলিম প্রার্থীদের জয়ের হার ৮০%-এর উপরে।
তামিলনাড়ু ও পদুচেরিতে জনসংখ্যার তুলনায় মুসলিম প্রতিনিধিত্ব হতাশাজনক।



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!