নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে পরিচালিত যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানকে ‘ব্যর্থ’ বলে দাবি করেছে ইরান। যদিও এ অভিযানের সফলতার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।
রোববার ট্রাম্প তার Truth Social-এ এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে এর পরপরই ইরান সরকার ও দেশটির গণমাধ্যম এ দাবিকে অস্বীকার করে।
ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর Khatam al-Anbiya Headquarters-এর এক মুখপাত্র দাবি করেন, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারের চেষ্টা চালালেও ইরানি বাহিনীর প্রতিরোধে মার্কিন বাহিনী ব্যর্থ হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, অভিযানের সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে। তবে পুরো ঘটনার বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!