সারাদেশে যখন জ্বালানি তেলের বাজার নিয়ে অস্থিরতা চলছে, ঠিক তখন গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধরা পড়ল তেল মজুতের এক অবিশ্বাস্য কৌশল। পুকুরের পানির নিচে ব্যারেলভর্তি ডিজেল লুকিয়ে রেখেও শেষ রক্ষা হয়নি আসমা বেগম নামে এক অসাধু ব্যবসায়ীর।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হিজলবাড়ি গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে পানির নিচ থেকে ২০০ লিটার ডিজেল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
অধিক মুনাফার আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এবং তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!