ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ রেকর্ড পরিমাণ লেনদেন সম্পন্ন হয়েছে। দিনশেষে মোট লেনদেন হয়েছে ২,৫০০ কোটি টাকার বেশি। ডিএসই সাধারণ সূচক (ডিএসইএক্স) ৭,০২৩ পয়েন্টে উঠে এসেছে যা এ পর্যন্ত সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও ব্যাংকিং খাতের ভালো ফলাফল এই উত্থানের কারণ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!