পরিবেশ ও বন মন্ত্রণালয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ৫ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় উপকূলীয় ১৯ জেলায় নতুন বাঁধ নির্মাণ ও পুরনো বাঁধ সংস্কার করা হবে। বিশ্বব্যাংক ও জাপান সরকার এই প্রকল্পে অর্থায়ন করবে। প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৩ কোটি মানুষ উপকৃত হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!